অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই খবরের মধ্যেই রবিবার তিনি তার বাসভবনের বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন।
বৃহন্মুম্বাই পৌরসভাকে ই-মেইলে এই হুমকি দেওয়া হয়। তবে এসবের তোয়াক্কা না করে অমিতাভ বচ্চন নিয়ম মেনে ভক্তদের সামনে আসেন। তিনি হাসিমুখে হাত নেড়ে তাদের অভিবাদন জানান। এই ঘটনায় ভক্তরা তার সাহসিকতার প্রশংসা করেছেন।



