দক্ষিণী তারকা শ্রুতি হাসান বিয়ে নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন। তিনি মনে করেন, বিয়ে কেবল আইনি চুক্তি নয়, বরং দুজন মানুষের মধ্যেকার আত্মিক বন্ধন। জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে পারস্পরিক ভালোবাসা ও সম্মানকে তিনি বেশি গুরুত্ব দেন। শ্রুতি বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’
তিনি আরও বলেন, বিয়েতে বিপুল অর্থ খরচ না করে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা যেতে পারে। মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি একটি তামিল ও একটি তেলুগু সিনেমায় অভিনয় করছেন।





