যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং এল নিনোর প্রভাবে খরা—সব মিলিয়ে বিশ্বজুড়ে খাদ্যের দাম আরও বাড়তে পারে। আগামী কয়েক মাসে খাদ্য মূল্যস্ফীতি তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে, যা ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
ইন্দোনেশিয়ায় চালের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, মিসরে রুটির দাম বেড়েছে ২৫ শতাংশ এবং ভারতে চিনির উৎপাদন ব্যাহত হওয়ায় দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। সরবরাহব্যবস্থার ওপর এই চাপ খাদ্য সরবরাহব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে, যা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।














