মুম্বাই বিমানবন্দরে মঙ্গলবার বলিউড অভিনেত্রী মানুষী চিল্লারকে দেখা যায়। গাড়ি থেকে নামার পর হাসিমুখেই আলোকচিত্রীদের সামনে পোজ দেন তিনি। তবে বিমানবন্দরের ভেতরে ঢোকার সময় কয়েকজন আলোকচিত্রী পেছন থেকে তার ছবি তুলছিলেন। বিষয়টি নজরে আসতেই মানুষী তাদের থামিয়ে দেন এবং ছবিগুলো মুছে ফেলার অনুরোধ জানান।
তিনি বলেন, ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না।’ এরপরও তিনি আলোকচিত্রীদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন, পোজ দেন এবং হাত নেড়ে বিদায় জানিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন। তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং অস্বস্তিকর ছবি তোলার বিষয়ে এর আগেও বিভিন্ন অভিনেত্রী আপত্তি জানিয়েছেন।





