ভারতীয় অভিনেত্রী মানুষী ছিল্লর সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ছবি তোলার সময় অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন। তিনি পিছন থেকে ছবি তোলার সময় আলোকচিত্রীদের সেই ছবি মুছে ফেলার অনুরোধ জানান।
বিমানবন্দরে পৌঁছানোর পর মানুষী হাসিমুখে ছবি তুললেও, বিমানবন্দরের ভেতরে প্রবেশের সময় কয়েকজন আলোকচিত্রী পিছন থেকে তার ছবি তুলছিলেন। বিষয়টি নজরে আসতেই তিনি তাদের থামিয়ে দেন এবং বলেন, ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পিছন থেকে তোলা ছবি দেবেন না।’ এরপরও তিনি আলোকচিত্রীদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন এবং দিল্লির উদ্দেশে রওনা দেন।





