বিনোদন অঙ্গনে বিচ্ছেদের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি গায়ক প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরার বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিনোদন অঙ্গনের একাধিক তারকার ব্যক্তিজীবনে এসেছে বড় পরিবর্তন।
গায়ক তাহসান খান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের বিচ্ছেদের গুঞ্জন বছরের শুরুতেই ছড়িয়ে পড়ে এবং পরে তাহসান তা নিশ্চিত করেন। অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানার সংসার ভাঙার খবরও প্রথমে গুঞ্জন থাকলেও পরে মৌসুমী তা নিশ্চিত করেন এবং নতুন করে বিয়ের খবর জানান। কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সাত বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটলেও খবরটি বেশ কিছুদিন আড়ালে ছিল, যা পরে সানাউল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।







