আলোচিত পাকিস্তানি সিরিয়াল ‘তেরে বিন’-এর অভিনেতা ওয়াহাজ আলী সম্প্রতি ঢাকায় একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক আয়োজনে তাঁকে দেখা যায়।
অনুষ্ঠানে অভিনেত্রী নুসরাত ফারিয়াও উপস্থিত ছিলেন। শোয়ের ফাঁকে ওয়াহাজের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন ফারিয়া, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে ফারিয়াকে জামদানি লেহেঙ্গায় এবং ওয়াহাজকে ফরমাল স্যুট পরা অবস্থায় দেখা গেছে।







