খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে হত্যার দেড় মাস পর তাঁর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত আক্তার ঢালী মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আক্তার ঢালীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত ১৫ আগস্ট আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








