ভারতের অন্যতম ধনী অভিনেতা সালমান খান জানিয়েছেন, একসময় স্কুলের বেতন সময়মতো দিতে না পারায় তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো এবং একপর্যায়ে স্কুল থেকেও বের করে দেওয়া হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি তাঁর বাবার (সেলিম খান) আর্থিক কষ্টের কথাও স্মরণ করেন।
মাত্র ১৪ বছর বয়সে ৭৫ রুপি উপার্জন করা সালমান আজ প্রায় ৩ হাজার কোটি রুপির মালিক। তাঁর বাবা সেলিম খানও একসময় অর্থকষ্টে ছিলেন, কিন্তু পরে চিত্রনাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন।







