প্রযোজক একতা কাপুর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী বিদ্যা বালান। তিনি জানিয়েছেন, চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি সানন্দে তা গ্রহণ করবেন।
বিদ্যা বালান বলেন, অভিনয়ের প্রতি তার আগ্রহ এখনো প্রবল এবং কোনো প্রকল্প তাকে অনুপ্রাণিত করলে তিনি যুক্ত হতে প্রস্তুত। ‘দ্য ডার্টি পিকচার টু’-তে তার অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তিনি মনে করেন, এই ফ্র্যাঞ্চাইজিতে নতুন গল্প নির্মাণের অনেক সম্ভাবনা রয়েছে।







