জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে একের পর এক বিতর্ক ও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। এর মধ্যে ‘সোলজার’ সিনেমার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই সিনেমার জন্য তিনি টালিউডের একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং নাটকে কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছিলেন।
সম্প্রতি অনুমতি ছাড়া ছবি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তিশা একটি লিগ্যাল নোটিশ পেয়েছেন। এর আগে শাড়ি নিয়ে বিরোধের জেরে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে তার আপত্তিকর মন্তব্য সমালোচনার জন্ম দেয়। এসব ঘটনার পর তিশার ক্যারিয়ার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।








