দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা জানিয়েছেন, তিনি ইতালিতে রাশমিকা মান্দানাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। পরে রাজস্থানের উদয়পুরে সংগীত অনুষ্ঠানে তিনি হাঁটু মুড়ে বসে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন।
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়।



