অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তার স্বামী বিজয় দেবেরাকোন্ডা সম্প্রতি 'কফি উইথ করণ' অনুষ্ঠানে তাদের সম্পর্ক নিয়ে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শিকার হয়েছেন। অনেকেই তাদের বিচ্ছেদের পরামর্শ দিয়েছেন। তবে রাশমিকা এসব গুঞ্জন ও সমালোচনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি বিজয়কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে সুখী এবং হাজারবার সুযোগ পেলেও তাকেই বেছে নেবেন।
সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে রাশমিকা জানান, তিনি তার ভালোবাসার মানুষটিকে ভীষণ ভালোবাসেন এবং জীবনের কঠিন সময়েও বিজয় তার পাশে ছিলেন। তিনি আরও বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও সম্পাদনা করা ভিডিওর চেয়ে নিজের জীবনের সত্যকে বেশি গুরুত্ব দেন তিনি।



