দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার 'সেরা রাঁধুনী সিজন ৯' রিয়েলিটি শো-এর বিচারকের আসনে বসছেন। তিনি নিজেই একটি ভিডিও বার্তায় এই খবর নিশ্চিত করেছেন। এর আগে বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করলেও, রান্নার অনুষ্ঠানে বিচারক হিসেবে এটিই তার প্রথম।
জয়া আহসান বলেন, 'যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে 'সেরা রাঁধুনী' অনেক রাঁধুনীর জীবন বদলে দিয়েছে। তাদের সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে মঞ্চে।' তার সঙ্গে বিচারক হিসেবে থাকছেন পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ১৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে এবং বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।



