দেশে সিগারেটের দাম আবারও বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার দাম ৩ টাকা বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার জারি করা এই প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। তবে মাঝারি, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।




