বাংলাদেশ ব্যাংক বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন স্কিম ঘোষণা করেছে। এই স্কিমের আওতায় ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ঋণ বিতরণের পর ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধা দেওয়া হয়েছে, যেখানে গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা হবে না।
ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদসহ ঋণের সুদ আদায় শুরু হবে। ব্যাংক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ, যেখানে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত প্রাক-অর্থায়নের বিপরীতে এই হারে সুদ প্রদান করবে। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, প্রাক-অর্থায়ন বাবদ ব্যাংক কর্তৃক গৃহীত ঋণের বিপরীতে গ্রেস পিরিয়ড শেষে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ করতে হবে।





