১২ নভেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে ‘ফেউ কমপ্লিট সাগা’। এটি ‘ফেউ’–এর প্রথম মৌসুমের সঙ্গে বাকি গল্প যুক্ত করে তৈরি হওয়া ৯ পর্বের একটি পূর্ণাঙ্গ ধারাবাহিক। এতে জলদস্যু সর্দার মার্শালের মানুষের অধিকার আদায়ের লড়াই এবং সুনীলের পরিণতি জানা যাবে।
বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই গল্পে সুন্দরবনের দুর্গম জনপদে মানুষের আশ্রয় ও অধিকার আদায়ের প্রশ্ন, ইতিহাস, স্থানীয় ও আন্তর্জাতিক রাজনীতি জড়িয়ে আছে। নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান জানান, এটি ‘ফেউ’–এর আসল ও পূর্ণাঙ্গ গল্প, যা প্রথম মৌসুম না দেখলেও বুঝতে সুবিধা হবে।








