জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর আবারও সংসার ভাঙার ঘোষণা দিয়েছেন। ব্যবসায়ী স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কণিকা জানান, তাঁরা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাঁর দ্বিতীয় বিচ্ছেদ; এর আগে ২০১২ সালে প্রথম স্বামী রাজ চন্দকের সঙ্গেও তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল।
বিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন কণিকা। তিনি স্পষ্ট করেছেন যে, তাঁর বা গৌতমের জীবনে নতুন কেউ আসেনি। লাগোসে থাকতে না চাওয়ার কারণে তাঁদের সম্পর্ক ভেঙেছে—এমন গুঞ্জনও তিনি নাকচ করেছেন। তিন সন্তানের মা কণিকা গৌতমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান।








