নির্বাচনের ছয় দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ কৌশলবিদরা এক বৈঠকে বসেছিলেন। সেখানে পরাজয়ের আশঙ্কায় তারা কালো রসিকতা করেন। সায়ানাইড, শেষকৃত্যের ব্যবস্থা, কারাগারের খাবার, প্রেসিডেন্টের ক্ষমা এবং দেশ ছেড়ে পালানোর মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
রিপাবলিকানদের হাতে রেকর্ড পরিমাণ তহবিল এবং বিশ্বের ধনী ব্যক্তির সমর্থন থাকা সত্ত্বেও ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে বড় সংখ্যাগরিষ্ঠতা পায়। অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে জনগণের আস্থা হারানো এবং একটি অজনপ্রিয় যুদ্ধ তাদের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।








