দীর্ঘ ছয় বছর পর ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ সেপ্টেম্বর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী।
এর আগে ২০২৩ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জুরি অ্যাওয়ার্ড ও সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এবার ঘরে বসেই দর্শকদের দেখার সুযোগ করে দিচ্ছে।





