জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরার দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। ২০২২ সালের ২৭ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। তবে এবার আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। গতকাল রোববার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।
২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। সেখানেই তাঁদের প্রথম পরিচয় ও প্রেমের সূত্রপাত। প্রায় পাঁচ বছর গোপনে প্রেম করার পর ২০২২ সালে তাঁরা বিয়ের ঘোষণা দেন। তাঁদের এই আকস্মিক বিচ্ছেদ ভক্তদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।







