অভিনেত্রী প্রিয়ন্তি উর্বি সম্প্রতি ‘অজানা মায়া’ নামে একটি নতুন নাটকে অভিনয় করেছেন। শফিকুর রহমান শান্তনু রচিত ও এল আর সোহেল পরিচালিত এই নাটকে তিনি তরুণ অভিনেতা সাদ নাউভির বিপরীতে অভিনয় করেছেন।
নাটকটির গল্প রাতুল নামের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রাতুলের বাবা চাকরি হারিয়ে দিশেহারা এবং রাতুল নিজেও চাকরির সন্ধানে হয়রান। এদিকে, প্রেমিকা হিয়ানার বিয়ে ঠিক হওয়ায় নতুন নতুন ঘটনা জন্ম নিতে থাকে। সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে।







