প্রাণ-আরএফএল পাবলিক স্কুল বিভিন্ন বিভাগে সহকারী শিক্ষক/প্রভাষক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই চারটি বিভাগে মোট ৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে, ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ২৫ হাজার টাকা ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।






