প্রাচীন বাংলার রূপকথার 'প্রাণভোমরা' মিথকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ 'প্রাণভোমরা'। ভিকি জাহেদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে এটি প্রচার হবে। সিরিজটিতে আধুনিক ভালোবাসা, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে রূপকথার এই মিথকে যুক্ত করা হয়েছে।
প্রাচীনকালে রাক্ষস-খোক্কসের প্রাণ যেমন ভোমরার মধ্যে লুকানো থাকত, তেমনি এই সিরিজে সত্যিকারের ভালোবাসাকে একটি প্রাণভোমরার সঙ্গে তুলনা করা হয়েছে। তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া অভিনীত এই সিরিজটির শুটিং অক্টোবর মাসে শুরু হবে।





