অভিনেত্রী আলিয়া ভাট এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ১৪ বছর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিনয় শুরু করা আলিয়া এবার চার নতুন অভিনয়শিল্পী ও এক নবাগত পরিচালককে নিয়ে আসছেন ‘ডোন্ট বি শাই’ ছবির মাধ্যমে। গত শুক্রবার মুম্বাইয়ে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আলিয়া বলেন, নতুনদের পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি নিজেও ভীষণ নার্ভাস বোধ করছেন।
নতুন প্রজন্মের কলেজজীবন, প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ডোন্ট বি শাই’। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক শ্রীতি মুখার্জি। আলিয়া জানান, ছবিটি তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছে এবং অ্যামাজন এই ছবির জন্য একটি দারুণ মঞ্চ তৈরি করে দিয়েছে।





