প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে গ্যাস সরবরাহের উন্নতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, গ্যাসের সরবরাহ গতকাল থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শীর্ষ ২১ জন শিল্প ও ব্যবসা নেতার সঙ্গে আলোচনা করে সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে উদ্যোগ নেবেন।
উপদেষ্টা আরও জানান, গ্যাসের উন্নতি ছাড়াও সরকার বিনিয়োগকে অনুকূল করছে, মূল্যস্ফীতি কমছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হ্রাস পাচ্ছে। তিনি কক্সবাজারে ব্লু ইকোনমি ও শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগের কথা উল্লেখ করেন।





