পৃথিবী আমাদের বাঁচিয়ে রাখতে বাধ্য নয়; জলবায়ু পরিবর্তনের এই সময়ে বাসযোগ্য গ্রহে টিকে থাকার পথ মানুষকেই খুঁজে নিতে হবে। পৃথিবী মানুষের চেয়ে অনেক পুরোনো এবং আদি হওয়ায়, মানুষ বিলুপ্ত হলেও এটি তার নিজস্ব নিয়মে টিকে থাকবে। তাই মূল সংকট পৃথিবীর নয়, বরং ধরণি মানুষের জন্য কতদিন বাসযোগ্য থাকবে।
ব্রিটিশ বিজ্ঞানী জেমস লাভলকের 'গাইয়া হাইপোথিসিস' পৃথিবীকে একটি স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা হিসেবে দেখার ধারণা দেয়। পরিবেশের বড় পরিবর্তন বা মানবসৃষ্ট হস্তক্ষেপের পর পৃথিবী নতুন ভারসাম্যের দিকে এগিয়েছে। মানুষের তৈরি ব্যবস্থা এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলেই দুর্যোগ বিপর্যয়ে রূপ নেয়।



