পুলিশ সুপার কামারুম মুনিরা পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এ এইচ এম শাহাদাত হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কামারুম মুনিরা ২৮তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি সিআইডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তার নতুন দায়িত্ব পেশাদারির সঙ্গে পালনের আশা ব্যক্ত করেছেন তিনি।




