বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা ও পেশাদার কোর্সে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত এই প্রতিষ্ঠানে মোট পাঁচটি কোর্সে ভর্তির জন্য আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পর্যটন ও সেবা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এই কোর্সগুলো পরিচালিত হবে।
দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ কোর্সের ফি ২ লাখ ১০ হাজার টাকা এবং এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ কোর্সের ফি এক লাখ টাকা। এছাড়া এসএসসি পাস প্রার্থীদের জন্য ‘প্রফেশনাল বেকিং কোর্স’, ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ এবং ‘প্রফেশনাল শেফ কোর্স’ও চালু রয়েছে। বিস্তারিত তথ্য এনএইচটিটিআইয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।






