পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক।
মঙ্গলবার (২০ অক্টোবর) নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরাসহ সকলে সমান অধিকার নিয়ে বাঁচবে, কারো মধ্যে বৈষম্য থাকবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।



