দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে অভিনীত নারীকেন্দ্রিক গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’। অতিরিক্ত সহিংসতা ও কিছু অশালীন সংলাপ বাদ দিয়ে এবং নতুন করে শুটিংয়ের পর সিরিজটি দর্শকের সামনে এসেছে।
১৯৮০-এর দশকের কাল্পনিক শহর পেরনুরুকে কেন্দ্র করে নির্মিত এই ক্রাইম ড্রামায় ভবানী চরিত্রে কীর্তি সুরেশ এবং বহিরাগত রুদ্র চরিত্রে রাধিকা আপ্তেকে দেখা গেছে। ক্ষমতার লড়াই ও সংঘাতের এই গল্পে অ্যাকশন ও সহিংসতার পাশাপাশি আবেগের দিকটিও গুরুত্ব পেয়েছে।





