গাই রিচির জনপ্রিয় সিরিজ ‘দ্য জেন্টলমেন’-এর দ্বিতীয় মৌসুম নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশের নেটফ্লিক্স তালিকায় এটি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তার শীর্ষে সিরিজটি। ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ কোটি দর্শক এটি দেখেছেন, যা সিরিজটির জনপ্রিয়তা প্রমাণ করে।
প্রথম মৌসুমের সাফল্যের পর দ্বিতীয় মৌসুমে নতুন ভৌগোলিক প্রেক্ষাপট, ইতালির বিলাসবহুল উপকূল, নতুন অপরাধী গোষ্ঠী এবং আন্তর্জাতিক ব্যবসার বিস্তার গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এডি হর্নিম্যানের (থিও জেমস) অপরাধ সাম্রাজ্য বিস্তার এবং সুজি গ্লাসের (কায়া স্কোডেলারিও) সঙ্গে তার অংশীদারত্বের জটিলতা এই মৌসুমের মূল উপজীব্য।





