জনপ্রিয় অনলাইন ব্যাটল রয়্যাল গেম ‘পাবজি’ এবার নেটফ্লিক্সে লাইভ-অ্যাকশন সিরিজ হিসেবে আসছে। এই প্রজেক্টে প্রধান চরিত্রে অভিনয় করবেন গুণী অভিনেতা ও নির্মাতা ডোনাল্ড গ্লোভার। তাঁর ভাই স্টিফেন গ্লোভার নির্বাহী প্রযোজক ও লেখক হিসেবে যুক্ত থাকছেন।
২০১৭ সালে মুক্তি পাওয়া পাবজি বিশ্বজুড়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তুমুল জনপ্রিয়। যদিও গেমটি এর সহিংস প্রকৃতির জন্য সমালোচিত হয়েছে, তবুও এশিয়ান গেমসে ই-স্পোর্টসে পাকিস্তানের ব্রোঞ্জ পদক জয় একে নতুন আলোচনার কেন্দ্রে এনেছে। নেটফ্লিক্স এর আগে ‘অ্যাসাসিনস ক্রিড’ ও ‘গিয়ার্স অফ ওয়ার’-এর মতো গেম নিয়েও কাজ করার ঘোষণা দিয়েছে।



