বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। করওয়া চৌথ উপলক্ষে নিক জোনাস তার ব্যস্ত সফরসূচি থেকে সময় বের করে স্ত্রীর সঙ্গে উৎসব উদযাপনের জন্য বাড়ি ফিরে আসেন। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে তাদের পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা লিখেছেন।
প্রিয়াঙ্কা জানান, নিক জানতেন এই উৎসবটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেভাবেই সফরের পরিকল্পনা করেছে। তিনি নিকের এই ভালোবাসাকে অতুলনীয় বলে উল্লেখ করেন এবং ভক্তদের জীবনেও এমন ভালোবাসা কামনা করেন। পোস্টে প্রিয়াঙ্কাকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখা গেছে, যেখানে তার মেয়ে মালতিও উপস্থিত ছিল।







