বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর আবাসস্থলে অনুষ্ঠিত এই বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।







