বাংলাদেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ২০১ জনে পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৩০৭ জন নতুন করে হামে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ৯৭ জন এবং নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১ জন।










