অভিনেত্রী শ্রিয়া সরণ অভিযোগ করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ছবি বিকৃত করা হচ্ছে। তিনি জানান, তার শরীরের বিভিন্ন অংশ পরিবর্তন করা হচ্ছে এবং ছবিতে থাকা অন্তর্বাসও সরিয়ে দেওয়া হচ্ছে। শ্রিয়া এই ঘটনাকে বিরক্তিকর বললেও প্রযুক্তির ইতিবাচক দিকগুলোও স্বীকার করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া বলেন, নারীরাই এ ধরনের ঘটনার শিকার বেশি হন। তিনি নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, অনেক সময় ছবিগুলো এতটাই বিকৃত করা হয় যে সেটি তার নিজের কিনা তাও বোঝা যায় না। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হালকাভাবে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে জাহ্নবী কাপুরও এআইয়ের অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।



