ভারতের দিল্লিতে বিক্ষোভের সময় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আবারও আটক করেছে পুলিশ। রোববার আশ্রম মর্গ এলাকায় বিক্ষোভে অংশ নিতে গেলে তাকে আটক করা হয়। এর আগে শনিবারও তাকে যন্তর মন্তরে যাওয়ার পথে আটক করা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন।
বিক্ষোভের কৌশল হিসেবে নেহা বোরা একটি ভিডিও প্রকাশ করে সমর্থকদের নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানান। নির্ধারিত স্থানে পৌঁছে বিক্ষোভে অংশ নেওয়ার পরপরই তাকে পুলিশ আটক করে।













