তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন বাংলাদেশের সাতজন নারী শিক্ষার্থীকে ইস্তাম্বুলে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে পূর্ণাঙ্গ বৃত্তি প্রদান করেছে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ, তুর্কি ভাষা ও ইসলামের মৌলিক বিষয়ে অধ্যয়ন করার সুযোগ পাবেন।
সোমবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলে পৌঁছালে বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষিকা মারুফা বিনতে ইব্রাহিমী শিক্ষার্থীদের স্বাগত জানান। বাংলাদেশি নারীদের জন্য এটিই প্রথম এমন পূর্ণাঙ্গ বৃত্তি, যেখানে বিমানভাড়া, আবাসন, খাবার, চিকিৎসাসেবা ও শিক্ষাসামগ্রীর ব্যয় বহন করা হবে।






