মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়া ও ইউক্রেন তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। রোববার (১১ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প জানান, উভয় পক্ষ এই সমঝোতায় রাজি হয়েছে এবং কেউ এটি ভঙ্গ করবে না। তবে মস্কো বা কিয়েভ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করলে তারাও রুশ তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত। তিনি আরও জানান, পুতিন ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করা হবে।












