বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে। পুনে-জয়পুর এক্সপ্রেসে ভ্রমণের সময় মুম্বাই পুলিশের তথ্যের ভিত্তিতে রাজস্থান অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) ও কোটা সিটি পুলিশের যৌথ দল তাদের আটক করে।
এই ঘটনায় টাইগার শ্রফ অক্ষত আছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে।







