হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা বাড়ছে। এই প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করেন টম ক্রুজ। তবে তিনি জোর দিয়ে বলেন যে, প্রযুক্তির যুগেও দর্শক বড়পর্দায় বাস্তব ও সত্যিকারের অভিজ্ঞতা দেখতে চান। লন্ডনে BAFTA-এর অনুষ্ঠানে তিনি বলেন, দর্শকের চাহিদা থাকবে বাস্তব অভিজ্ঞতার প্রতি।
টমের মতে, প্রযুক্তির পরিবর্তন অবশ্যম্ভাবী হলেও সৃষ্টিশীলতায় মানুষের নিজস্ব দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব থাকবে। তিনি মনে করেন, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতা একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম। চার দশকের বেশি সময় ধরে হলিউডে কাজ করা টম ক্রুজ বাস্তব স্টান্ট ও অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য পরিচিত।





