দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত 'জেলার ২' বক্স অফিসে অভাবনীয় সাফল্য লাভ করেছে। মুক্তির মাত্র চার দিনে বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। অ্যাকশনধর্মী এই সিনেমাটি এখন ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে।
ভারতের বাজারে প্রথম চার দিনে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৯০ লাখ রুপি। বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪২৪ কোটি ২৫ লাখ রুপি। তামিল সংস্করণ সবচেয়ে বেশি আয় করেছে, যা ছবিটির জনপ্রিয়তার প্রমাণ বহন করে।



