জার্মানি সরকার ২০২৭ সালের ১ জুলাই থেকে চিনিযুক্ত কোমল পানীয়ের ওপর কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই করের মূল উদ্দেশ্য হলো সরকারের আয় বৃদ্ধি এবং উৎপাদকদের পানীয়তে চিনির পরিমাণ কমাতে উৎসাহিত করা। খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রতি লিটার পানীয়তে চিনির পরিমাণ ৫ গ্রামের বেশি হলে প্রতি লিটারে ২৬ সেন্ট এবং ৮ গ্রামের বেশি হলে ৩২ সেন্ট কর দিতে হবে।
জার্মানির অর্থ মন্ত্রণালয় আশা করছে, এই কর থেকে ২০২৭ সালে প্রায় ৬৯ কোটি ইউরো এবং ২০২৮ সালে ৯২ কোটি ৫০ লাখ ইউরো আয় হতে পারে। যদিও ক্ষমতাসীন জোটের মধ্যে এই প্রস্তাব নিয়ে মতবিরোধ ছিল, তবে অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইলের লক্ষ্য হলো জনস্বাস্থ্য উন্নত করা এবং কম চিনিযুক্ত স্বাস্থ্যকর পানীয় উৎপাদনে জোর দেওয়া।









