জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম নিয়মিত অধিবেশন শুরু হয়েছে। সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে। এবারের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য একটি কার্যকর জাতিসংঘ’। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উচ্চপর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে। নেতারা এআই-এর অভিন্ন সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেবেন।
এছাড়াও, ইরান যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা এতে অংশ নিচ্ছেন। তবে বিদ্যমান কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলে মনে করছেন কূটনীতিকরা।








