জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে একটি শর্ত রয়েছে—ভক্তকে কফির বিল পরিশোধ করতে হবে। তার এই মজার প্রস্তাবে ভক্তরা আগ্রহ প্রকাশ করেছেন।
জয়া বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে কফি পান করার ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’





