ঢালিউড সুন্দরী দিলারা হানিফ পূর্ণিমা আবারও তার নান্দনিক রূপে ভক্তদের মন জয় করেছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে একটি সুন্দর জামদানি শাড়িতে দেখা যাচ্ছে। খোঁপায় ফুল এবং স্নিগ্ধ সাজে তার বাঙালিয়ানা ও আভিজাত্যপূর্ণ সাজ মুগ্ধ করেছে সবাইকে।
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তরা তার রূপ ও ফ্যাশন সেন্সের প্রশংসা করছেন। অনেকেই তার সৌন্দর্যের রহস্য জানতে চেয়েছেন এবং ছোটবেলা থেকেই তাকে ভালো লাগার কথা জানিয়েছেন। ১৯৯৭ সালে 'এ জীবন তোমার আমার' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার।





