ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ তার জন্মদিনে রংবেরঙের মোমবাতি দিয়ে তৈরি এক অভিনব পোশাকে হাজির হয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই পোশাকের ছবি ও তৈরির প্রক্রিয়া শেয়ার করেছেন।
উরফি প্রায়ই তার ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন। এবার মোমবাতির পোশাকে তিনি নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। যদিও কিছুদিন আগে তিনি মানসিক অবসাদ ও অসুস্থতার কথা জানিয়েছিলেন, তবে জন্মদিনে তার এই সাজ আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।



