চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে উদ্ধার করা হয়। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা উপাচার্যের প্রশাসনিক ভবনে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছিল।
গত ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে, যা পরবর্তীতে শাটডাউন কর্মসূচিতে রূপ নেয়। উপাচার্যের অবরুদ্ধ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও গভীর হয়।






