চীনের একটি গবেষক দল পানির নিচে ১১৬টি স্বয়ংক্রিয় ড্রোনকে কোনো মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নির্ধারিত পথে সমন্বিতভাবে পরিচালনা করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। উত্তর-পশ্চিম পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও শিয়ান তিয়ানহে মেরিটাইম টেকনোলজিসের যৌথ উদ্যোগে গত ২৯ আগস্ট একটি সুইমিং পুলে এই পরীক্ষা চালানো হয়। ড্রোনগুলো ৩৪ মিনিট ধরে ৫০০ মিটার পথ অতিক্রম করে।
এই প্রযুক্তি পানির নিচে বৃহৎ পরিসরে মানবহীন যান পরিচালনার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। দুই দশকের বেশি সময় ধরে পানির নিচে লক্ষ্য শনাক্তকরণ, তথ্য সংগ্রহ, শব্দতরঙ্গভিত্তিক যোগাযোগ ও দৃশ্যগত প্রযুক্তি নিয়ে গবেষণার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।





